১. সাধারণ ও গ্রাহক অঙ্গীকারনামা
হোস্টনগর (Host Nogor) বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে একটি নিবন্ধিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। আমরা ২০১৬ সাল থেকে অত্যন্ত সফলতার সাথে ডোমেইন রেজিস্ট্রেশন, প্রফেশনাল ওয়েব হোস্টিং, ভিপিএস (VPS), ডেডিকেটেড সার্ভার এবং ওয়েব সলিউশন প্রদান করে আসছি। হোস্টনগরের যেকোনো সেবা সচল বা অ্যাকাউন্ট রেজিস্টার করার অর্থ হলো আপনি এই টার্মস অব সার্ভিসের (ToS) সকল নীতিমালার সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছেন।
অ্যাকাউন্ট তথ্যের সঠিকতা: আমাদের প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় প্রত্যেক গ্রাহককে অবশ্যই সঠিক নাম, কার্যকরী ইমেইল অ্যাড্রেস, সচল মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে হবে। জাতীয় নিরাপত্তা এবং সাইবার আইডেন্টিটি নিশ্চিতকরণে (বিশেষ করে BDIX সার্ভিস, ডেডিকেটেড অবকাঠামো বা কোনো সন্দেহভাজন লেনদেনের ক্ষেত্রে) হোস্টনগর যেকোনো সময় গ্রাহকের বৈধ জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট বা ব্যবসায়িক লাইসেন্স যাচাইয়ের অনুরোধ করার অধিকার রাখে।
২. পেমেন্ট, ইনভয়েসিং ও সার্ভিস ডেলিভারি
- স্বয়ংক্রিয় ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন: পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সফলভাবে অর্থ পরিশোধের পর ডোমেইন, শেয়ার্ড হোস্টিং এবং ক্লাউড ভিপিএস তাৎক্ষণিকভাবে অটো-অ্যাক্টিভ হয়। তবে গেটওয়ে ট্রাফিক বা কারিগরি জটিলতার ক্ষেত্রে সেবা সচল হতে ৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষায়িত কনফিগারেশনের ক্ষেত্রে ডেলিভারি সময় সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
- পেমেন্ট গেটওয়ে জটিলতা: স্বয়ংক্রিয় গেটওয়ে বা ব্যাংকিং এপিআই-এর ত্রুটির কারণে অর্থ কেটে নেওয়ার পরও যদি ইনভয়েস "Unpaid" দেখায়, তবে পেমেন্ট প্রুফসহ (Transaction ID) অবিলম্বে একটি সাপোর্ট টিকিট ওপেন করতে হবে। থার্ড-পার্টি গেটওয়ের সাথে সমন্বয় করে এটি সমাধান করতে ৬ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।
- ম্যানুয়াল পেমেন্ট ভেরিফিকেশন: বিকাশ, নগদ, রকেট বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট করলে তা যাচাই করতে ৫ মিনিট থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। ভুল তথ্য বা ভুল রেফারেন্সে পেমেন্ট করার কারণে অন্য কোনো গ্রাহকের অ্যাকাউন্ট সচল হয়ে গেলে, উক্ত অর্থ রিফান্ড বা সমন্বয়যোগ্য হবে না।
৩. রিফান্ড ও মানিব্যাক গ্যারান্টি পলিসি
হোস্টনগর তার গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু প্যাকেজে রিফান্ড পলিসি প্রদান করে থাকে:
- শেয়ার্ড ও প্রিমিয়াম হোস্টিং: নতুন হোস্টিং ক্রয়ের প্রথম ৭ দিনের মধ্যে আমাদের সেবার মান নিয়ে অসন্তুষ্ট হলে কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই গ্রাহক পূর্ণ রিফান্ড দাবি করতে পারবেন।
- নন-রিফান্ডেবল সেবাসমূহ: আন্তর্জাতিক আইসিএএনএন (ICANN) এবং মেইন রেজিস্ট্রি নিয়মানুযায়ী ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন ট্রান্সফার, রিসেলার হোস্টিং, ভিপিএস (VPS), এবং ডেডিকেটেড সার্ভার ক্রয়ের পর তা সম্পূর্ণ নন-রিফান্ডেবল বা অফেরতযোগ্য।
- অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স: গ্রাহকের ওয়ালেটে বা অ্যাকাউন্টে জমা থাকা ক্রেডিট ব্যালেন্স (Credit Balance) ক্যাশ বা রিফান্ড হিসেবে উত্তোলন করা যাবে না। এই ব্যালেন্স শুধুমাত্র হোস্টনগরের ভবিষ্যৎ ইনভয়েস পরিশোধে ব্যবহার করতে হবে।
- প্রসেসিং ফি কর্তন: যেকোনো বৈধ রিফান্ড প্রসেস করার সময় সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ে চার্জ (Gateway Fee) এবং মোবাইল ব্যাংকিং ক্যাশ-আউট ফি কেটে রেখে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।
৪. কাস্টমার সাপোর্ট ও রেসপন্স টাইম ফ্রেম
আমাদের ডেডিকেটেড কারিগরি টিম ২৪/৭ গ্রাহকদের সেবায় নিয়োজিত। দ্রুত ও সঠিক ট্র্যাকিংয়ের স্বার্থে সকল টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের ক্লায়েন্ট পোর্টাল থেকে Support Ticket সাবমিট করা বাধ্যতামূলক।
| সাপোর্ট লেভেল | আওতাভুক্ত বিবরণ | আনুমানিক রেসপন্স টাইম |
|---|---|---|
| Level 1 (L1) | সাধারণ জিজ্ঞাসা, বিলিং, অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং প্রাথমিক তথ্য। | ৫ মিনিট — ১ ঘণ্টা |
| Level 2 (L2) | মাঝারি টেকনিক্যাল সমস্যা, সিপ্যানেল/ডব্লিউএইচএম কনফিগারেশন, ইমেইল ইস্যু। | ৫ মিনিট — ২ ঘণ্টা |
| Level 3 (L3) | রুট লেভেল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ইস্যু এবং জটিল আর্কিটেকচার। | ১ ঘণ্টা — ৬ ঘণ্টা |
৫. ডোমেইন রেজিস্ট্রেশন ও রিনিউয়াল পলিসি
- ডোমেইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নাম পরিবর্তন বা অর্থ ফেরত সম্ভব নয়। ডোমেইনের মালিকানা ধরে রাখতে অবশ্যই এর মেয়াদ শেষ হওয়ার (Expiry Date) পূর্বেই রিনিউয়াল ইনভয়েস পরিশোধ করতে হবে। গ্রেস পিরিয়ড বা রিডেম্পশন পিরিয়ডে চলে যাওয়া ডোমেইন পুনরুদ্ধারে অতিরিক্ত জরিমানা প্রযোজ্য হবে।
- আইনি নিষেধাজ্ঞা ও সাসপেনশন: কোনো ডোমেইনের বিরুদ্ধে DMCA কপিরাইট লঙ্ঘন, ফিশিং, ম্যালওয়্যার ছড়ানো, স্প্যামিং বা আন্তর্জাতিক ট্রেডমার্ক চুরির অভিযোগ প্রমাণিত হলে, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ডোমেইন স্থায়ীভাবে ব্লক বা সাসপেন্ড করা হবে।
- রেজিস্ট্রি কন্ট্রোল: ডোমেইনের মূল নিয়ন্ত্রক সংস্থা (যেমন: Verisign, Registry Operator) যদি আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কোনো ডোমেইন হোল্ড বা ডিলিট করে, তবে তার জন্য হোস্টনগর কোনোভাবেই দায়ী থাকবে না।
- স্থানীয় রেস্ট্রিকশন: বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) বা BTCL কর্তৃক ব্লক করা কোনো ডোমেইন কেনার পূর্বে গ্রাহককে নিজ দায়িত্বে চেক করে নিতে হবে। ব্লক থাকা ডোমেইন পারচেজ করার পর কোনো রিফান্ড বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৬. হোস্টিং ব্যবহার, রিসোর্স ও ব্যাকআপ দায়বদ্ধতা
- ডেটা ব্যাকআপ: হোস্টনগর গ্রাহকদের সুবিধার্থে নিয়মিত রিমোট সার্ভারে ব্যাকআপ (Remote Backup) সংরক্ষণ করে থাকে। তবে ব্যাকআপ প্রক্রিয়াটি শতভাগ গ্যারান্টিযুক্ত নয়। হার্ডওয়্যার ফেইলিওর, প্রাকৃতিক দুর্যোগ বা সার্ভার ক্র্যাশের ক্ষেত্রে ডেটা সুরক্ষার মূল ও চূড়ান্ত দায়িত্ব গ্রাহকের। আমরা প্রতিটি গ্রাহককে তাদের নিজ নিজ ওয়েবসাইটের ব্যাকআপ পিরিওডিক্যালি ডাউনলোড করে রাখার পরামর্শ দিই।
- সার্ভিস টার্মিনেশন ও ডেটা রিমুভাল: ইনভয়েসের মেয়াদ শেষ হওয়ার পর বকেয়ার কারণে ৩ দিনের মাথায় হোস্টিং অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে "Suspend" বা সাময়িক বন্ধ করা হবে। বকেয়া পরিশোধ না করা হলে শেয়ার্ড হোস্টিংয়ের ক্ষেত্রে ৭ম দিনের মাথায় এবং VPS/Dedicated সার্ভারের ক্ষেত্রে ইনভয়েস ডেটের ৩য় দিনের মাথায় সার্ভারের সমস্ত ডেটা স্থায়ীভাবে (Permanently) মুছে ফেলা বা Terminate করা হবে।
- ইমেইল ও স্প্যামিং নীতি: আমাদের শেয়ার্ড হোস্টিং সার্ভারগুলো সাধারণ প্রাতিষ্ঠানিক ইমেইল আদান-প্রদানের জন্য তৈরিকৃত। কোনো অ্যাকাউন্টের মাধ্যমে বাল্ক মেইল, ইমেইল মার্কেটিং বা স্প্যাম স্ক্রিপ্ট চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতি ঘণ্টায় মেইল পাঠানোর নির্দিষ্ট লিমিট অতিক্রম করলে ইমেইল ফাংশন স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
- সাসপেন্ডেড ব্যাকআপ রিকোয়েস্ট: কোনো হোস্টিং অ্যাকাউন্ট বকেয়ার কারণে টার্মিনেট হয়ে যাওয়ার পর, যদি ব্যাকআপ সার্ভারে তার ডেটা অবশিষ্ট থাকে, তবে তা সংগ্রহ করতে ৫০০ টাকা ব্যাকআপ রিকভারি প্রসেসিং ফি প্রযোজ্য হবে।
৭. কঠোরভাবে নিষিদ্ধ কার্যক্রম (Prohibited Content & Activities)
- যেকোনো ধরনের অ্যাডাল্ট/পর্নোগ্রাফিক কন্টেন্ট, জুয়া (Betting/Casino) এবং অনলাইন ইনভেস্টমেন্ট স্কিম (HYIP/Ponzi/MLM) সাইট।
- পাইরেটেড মুভি, গান, ক্র্যাকড সফটওয়্যার, নালড (Nulled) থিম/প্লাগইন বা অন্য কোনো কপিরাইট লঙ্ঘনকারী উপাদান।
- ফিশিং পেজ, ম্যালওয়্যার, ট্রোজান, হ্যাকিং টুলস, ক্রিপ্টোকারেন্সি মাইনিং স্ক্রিপ্ট বা ডস/ডিডস (DoS/DDoS) অ্যাটাক প্রোগ্রাম।
- অননুমোদিত লাইভ স্পোর্টস বা টিভি স্ট্রিমিং এবং অনুমতি ব্যতীত কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হুবহু লোগো বা ট্রেডমার্ক ব্যবহার।
- শেয়ার্ড হোস্টিংয়ে অনিয়ন্ত্রিত ফাইল স্টোরেজ (Cloud Storage হিসেবে ব্যবহার) এবং সাধারণ ভিপিএস-এ অতিরিক্ত CPU ব্যবহারকারী গেম সার্ভার (যেমন: Minecraft)।
৮. অ্যাকাউন্ট বাতিলকরণ ও আচরণবিধি (Abuse Policy)
হোস্টনগর নেটওয়ার্কের নিরাপত্তা, অন্যান্য গ্রাহকদের অধিকার রক্ষা এবং সার্ভার স্ট্যাবিলিটি বজায় রাখার স্বার্থে যেকোনো সময় কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো অ্যাকাউন্ট স্থগিত বা সম্পূর্ণ বাতিল করার একক ক্ষমতা ও অধিকার সংরক্ষণ করে।
বিশেষ করে, আমাদের কোনো সাপোর্ট স্টাফ, এডমিন বা কোম্পানির প্রতিনিধির সাথে চ্যাটে, টিকেটে কিংবা ফোনে অশালীন, উগ্র বা অবমাননাকর আচরণ করলে সংশ্লিষ্ট গ্রাহকের সকল সার্ভিস কোনো প্রকার পূর্ব সতর্কবার্তা ছাড়াই তৎক্ষণাৎ স্থায়ীভাবে টার্মিনেট করা হবে এবং আইনানুযায়ী কোনো রিফান্ড প্রদান করা হবে না।